নোয়াখালীতে স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২
রাজনীতি

নোয়াখালীতে স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ মিজানুর রহমান মিজানসহ ২জনকে গ্রেফতার করেছে সুধারাম থানার পুলিশ।

আরও পড়ুন: সীমান্তে গুলিতে নিহত সবাই অপরাধী

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইজদী শহরস্থ বালুরমাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নবগঠিত নোয়াখালী জেলা কৃষক দলের কমিটিকে বরণ ও অভিনন্দন জানানোর জন্য নোয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নেতৃত্বে মাইজদী শহরস্থ হাউজিং বালুর মাঠ থেকে শহরের মেইন রোডে একটি হুন্ডা শোডাউন করার পরিকল্পনা ছিল।

মাইজদী শহরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশংকায় তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের নামে সুধারাম মডেল থানায় নাশকতা ও গাড়ি ভাংচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে মিজানুর রহমান মিজান জামিনে আছেন বলে জানা যায়।

নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহম্মদ বলেন, সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রথমে স্বেচ্ছাসেবক দলের নেতাদের ওপর হামলা চালায়। এরপর নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ স্বেচ্ছাসেবক দলের ৪জন নেতাকির্মকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: দেশে করোনায় ৬ জনের ‍মৃত্যু

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন বলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ ২জনকে আটক করেছে। তবে তিনি তাৎক্ষণিক আটককৃত আরেক স্বেচ্ছাসেবক দল নেতার নাম জানাতে পারেন নি।

সাননিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা