রাজনীতি

ঈশ্বরগঞ্জে আ’লীগের সম্মেলন শুক্রবার 

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): নানা নাটকীয়তা ও জল্পনা-কল্পনা পর অবশেষে আগামী শুক্রবার (২২ জুলাই) ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ওইদিন বেলা ৩ টায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সকল ধরনের প্রস্তুতি প্রায় শেষ। এর আগে ২৯ জুন ও ৫ জুলাই সম্মেলন হওয়ার কথা থাকলেও তারিখ পিছিয়ে (২২ জুলাই) শুক্রবার নির্ধারণ করা হয়। দীর্ঘ ১৬ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার বিরাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, আগামী শুক্রবার ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা ও উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে একটি টিম কয়েক ধাপে সম্মেলনের স্থান পরিদর্শন করেছে।

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

বুধবার (২০ জুলাই) ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে পরিদর্শন করে দেখা গেছে, সম্মেলনের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে প্যান্ডেল ও মঞ্চের কাজ। এদিকে শুক্রবার বৃষ্টির আশঙ্কা থাকায় পুরো প্যান্ডেলে বৃষ্টি নিরোধক কার্পেট মোড়ানো হয়েছে।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা দু’ভাগে বিভক্ত। তাই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা-কর্মী বলেন, সম্মেলনকে ঘিরে সাধারণ নেতাকর্মীদের মাঝে এক ধরনের আতংক বিরাজ করছে।

আরও পড়ুন: কমলাপুরে রনির অবস্থান, কারণ জানতে চান হাইকোর্ট

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

আরও পড়ুন: পুরুষশূন্য গ্রামে চলছে লুটপাট

সম্মেলনের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল জানান, সম্মেলন সফল করতে ইতিমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে কিছু কাজ বাকি রয়েছে, এগুলো আজই শেষ করা হবে। আশা করছি সুন্দর ও সুশৃঙ্খল একটি সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আমি আশাবাদী নবীন ও প্রবীণদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা