রাজনীতি

আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৯

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৯জন আহত হয়েছে।

আরও পড়ুন: আলিয়া এখন আমার জীবনের ডাল-ভাত

রোববার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলো, রবিউল হাসান (২৭) , ইয়াছিন আরাফাত বাদশা (২৬), সাব্বির (১৮), রাকিব (২০), শামিম (২০) সাইফুল (২৪), মোখলেছ ২৬) সহ ৯জন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ব্যালটের মাধ্যমে চাষীরহাট ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। এ সময় ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মহসিন মেম্বারের অনুসারীদের সাথে আরেক সভাপতি পদপ্রার্থী মুনাফের অনুসারীদের ব্যালট নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় প্রার্থীর অনুসারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৯জন আহত হয় এবং চেয়ার-টেবিল ভাঙচুর করে হামলাকারীরা। খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ফারিয়ার শুটিং!

এ বিষয়ে জানতে উভয় প্রার্থীর মুঠোফোনে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) হারুন অর রশিদ জানান, ব্যালটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন চলছিল। ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের দুটি গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৩-৪ জন আহত হয়। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ থানায় লিখিত কোন অভিযোগ দায়ের করেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা