তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
রাজনীতি

ছাত্রদলের সভাপতি-সম্পাদক ছাত্র নয়, ছাত্রের বাবা

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা ছাত্র নন, তারা ছাত্রের বাবা।

আরও পড়ুন: যুদ্ধ না, আমরা শান্তি চাই

তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রদল যারা করেন, তাদের বয়স এখন কত? যারা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, তারা কি ছাত্র? তাদের বয়স ৪০-এর কোটায়। তারা তো ছাত্রের বাবা। ছাত্রের বাবারা যখন শিক্ষাঙ্গনে প্রবেশ করতে চান, তখন ছাত্ররা তো উত্তেজিত হবেই। এটা খুব স্বাভাবিক।’

রোববার (২৯ মে) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের পক্ষ থেকে প্রথমে উসকানি এসেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগ উসকানি দেয়নি, দিয়েছে ছাত্রদল। যখন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা প্রবেশ করতে চেয়েছেন, তখন বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্ররা বাধা দিয়েছেন।’

আরও পড়ুন: গাছে সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০

খালেদা জিয়ার সাজা স্থগিত করে বাসায় থাকতে দেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের এ যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘যেহেতু বেগম খালেদা জিয়া মুক্ত আছেন, তিনি জেলখানায় থাকলে এ প্রশ্ন আসতো না। তার দণ্ড স্থগিত করে মুক্তভাবে জীবনযাপনের সুযোগ করে দেওয়া হয়েছে। সুতরাং দেশে বিএনপির নেতৃত্বে বিশৃঙ্খলা, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের মতো ঘটনা ঘটলে দায় বেগম জিয়ার ওপরও বর্তায়। সেজন্যই প্রশ্ন এসেছে, বেগম জিয়াকে এভাবে বাইরে রাখার প্রয়োজন আছে কি না। অনেকে দাবি তুলেছেন তাকে আবার কারাগারে পাঠানো হোক।’

মেট্রোরেলের এত ঘন ঘন স্টেশন বিশ্বের কোথাও নেই, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার সংক্রমণ যখন যখন বেশি ছিল, তখন ওনি (মির্জা ফখরুল) ডাক্তারের ভূমিকায় অবতীর্ন হয়েছিলেন। এখন দেখা যাচ্ছে, তিনি ইঞ্জিনিয়ারও হয়ে গেছেন। আমি বহু দেশের মেট্রোতে চড়েছি। ফ্রান্স, লন্ডন, বেলজিয়ামের ব্রাসেলসের প্রতি কিলোমিটারে একটি স্টেশন। অনেক ক্ষেত্রে এক কিলোমিটারের কম দূরত্বেও স্টেশন আছে।’

আরও পড়ুন: ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ৩৫

তিনি বলেন, ‘প্যারিস কিংবা লন্ডনের তুলনায় ঢাকায় মানুষের ঘনবসতি বেশি, যানজটও বেশি। সুতরাং এখানে ঘন ঘন মেট্রোরেলের স্টেশন হওয়াটাই অযৌক্তিক না। তবে যেটি পরিকল্পনা করা হয়েছে, তা কোনভাবেই প্যারিস বা লন্ডনের চেয়ে বেশি নয়। মির্জা ফখরুল সাহেবকে অনুরোধ জানাবো, মাঝে-মধ্যে ডাক্তার ও ইঞ্জিনিয়ার হবেন না।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা