তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ
রাজনীতি

বিএনপি কখন কি বলছেন তার ঠিক নাই

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির মাথা খারাপ হয়েছে বাংলাদেশের মতো একটি দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ দেখে। এখন জনগণের ধিক্কার পেয়ে মির্জা ফখরুল কখন কি বলছেন তার ঠিক নাই। গয়েশ্বর বাবু সকালের কথা রাতে বলছে। তারা এখন নানা ধরনের আবোলতাবোল বলছে।

আরও পড়ুন : গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

শনিবার (২৮ মে) দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ কাজে বাধা দিতে নানান ষড়যন্ত্র করেছে বিএনপি। বিশ্বব্যাংক থেকে শুরু করে বিশ্বের অর্থলগ্নীকারী গোষ্ঠীকে অর্থ বরাদ্দ না দিতে নানাভাবে চেষ্টা করেছে বিএনপি। এরপরও বাংলাদেশের মতো একটি দেশ নিজেস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছে।

তথ্যমন্ত্রী বলেন, আমাদের বিদায় ঘণ্টা তো বিএনপি তাদের নয়াপল্টনের অফিসে বসে ২০০৯ সালের মাঝামাঝি থেকে বাজানো শুরু করেছে। যতই ঘণ্টা তারা বাজাচ্ছে, ততই জনবিচ্ছিন্ন হচ্ছে। তাদের নিজেদের বিদায় ঘণ্টা বাজিয়েছে, আমাদের বিদায় ঘণ্টা নয়। স্বপ্ন দেখা কোন দোষের নয়। কিন্তু স্বপ্ন দেখতে গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে কঠোর হস্তে দমন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি ২০১৩-১৪ ও ১৫ সালে অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা করেছে। তারা আবারও অগ্নিসন্ত্রাস করতে পায়তারা করছে। এটি যাতে করতে না পারে, আমাদের দলের নেতাকর্মীদের আমরা সতর্ক করেছি। আবারও যদি এটি করার চেষ্টা করে, জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।

আরও পড়ুন : মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

ড. হাসান মাহমুদ বলেন, ২১০০ সালকে সামনে নিয়ে একটি ডেলটা প্ল্যান হাতে নেয়া হয়েছে। সারা দেশের জন্য একটা ফিজিক্যাল প্ল্যানিং করা হয়েছে। সেই প্ল্যানিংয়ের আওয়াতায় কিছু বাস্তবায়নও শুরু করা হয়েছে। সেই প্লানিংয়ের মাঝে তিস্তা মহাপরিকল্পনাও রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভবিষ্যাৎ দেখেন। তিনি ৫ বছরের পরিকল্পনা নেন না। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন। তাতে ২০৪১ সাল নয়, এর আগেই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে পরিনত হবে। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার।

লালমনিরহাট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান করতে একদিনের সফরে তিনি লালমনিরহাট পৌঁছান আজ দুপুর আড়াইটায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা