রাজনীতি

আ’লীগের সম্মেলনে হামলা, আহত ৪  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের মধ্য দিয়ে তৃণমূলে আওয়ামী লীগকে সুশৃঙ্খলভাবে গোছানোর কর্মসূচি শুরু হয়েছে। সম্মেলনের প্রথম দিনেই দুই ওয়ার্ডে প্রতিপক্ষের হামলায় সভাপতি প্রার্থীসহ ৪ জন আহত হয়েছে।

আরও পড়ুন: দীপিকার গলায় ‘ফি-আমানিল্লাহ’

সোমবার (২৩ মে) বিকালে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে একযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিকাল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্বাধীন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি প্রার্থী জামাল উদ্দিনের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ সভাপতি প্রার্থী আইয়ুব আলীর সমর্থকরা। এ সময় জামাল উদ্দিন ও তার দুই সমর্থক আহত হয়।

অপরদিকে সন্ধ্যায় মধ্য ভাটিরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের শেষ পর্যায়ে সভাপতি প্রার্থী রুহুল আমিন সরদারের লোকজনের হামলায় প্রতিপক্ষ আসাদ উল্যাহর এক সমর্থক আহত হয়।

আরও পড়ুন: যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের আহ্বান

সভাপতি প্রার্থী আহত জামাল উদ্দিন বলেন, সম্মেলনে আমি বক্তব্য শেষ করার সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সামনে আমি এবং আমার লোকজনের ওপর হামলা করে আইয়ুব আলী ও তার সমর্থকরা। হামলায় আমার মাথা পাঠিয়ে দেয় তারা। এছাড়া তাদের হামলায় আমার দুই সমর্থক আহত হয়।

জামাল উদ্দিনের অভিযোগ, নেতাদের সামনে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় আমি সভাপতি প্রার্থী আহত হওয়ার পরও কমিটি ঘোষণা করা হয়েছে। আমি এই কমিটি মানি না। পুনরায় সম্মেলনের মাধ্যমে স্বচ্ছভাবে কমিটি করার দাবি জানান তিনি।

৫ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিউল ইসলাম দুলাল জানান, আমাদের উপস্থিতিতে কোন হামলার ঘটনা ঘটেনি। পরে শুনেছি সভাপতি প্রার্থী জামাল উদ্দিন আহত হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে সব বিমানবন্দর সতর্ক

কমিটি ঘোষণার বিষয়ে তিনি বলেন, উপস্থিত আওয়ামী লীগের সকল নেতাকর্মীর মতামত নিয়েই কমিটি ঘোষণা করা হয়েছে।

৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের জানান, সুশৃঙ্খলভাবে আমারা কমিটি ঘোষণা দিয়েছি। কমিটি ঘোষণা শেষে সভাপতি প্রার্থী দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা