বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ন্যাপ'র আহ্বান
রাজনীতি

বানভাসি মানুষের পাশে দাঁড়াতে ন্যাপ'র আহ্বান

সান নিউজ ডেস্ক : সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

আরও পড়ুন : পি কে হালদারকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে

সোমবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, সিলেটের বিভিন্ন এলাকায় অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে।

সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর কোম্পানীগঞ্জসহ সিলেট সদরের প্রায় সব এলাকার রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে। সড়ক যোগাযোগও একপ্রকার বিচ্ছিন্ন। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন মানুষ।

আরও পড়ুন : কারাগারে ওসি প্রদীপের স্ত্রী

তারা বানভাসি মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা জোরদারসহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুন : রেমিট্যান্সের পালে হাওয়া

একই সঙ্গে বাংলাদেশ ন্যাপ'র নেতাকর্মীদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানিয়ে নেতৃদ্বয় আরো বলেন, অতিবৃষ্টি, ঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ের মুহূর্তে অসহায় মানবতার পাশে দাঁড়ানো দলমত-নির্বিশেষে সব শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষের অবশ্য কর্তব্য। বিপদের সময় বর্ন্যাত মানুষের সেবায় এগিয়ে এসে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির তাদের পাশে দাঁড়ানো উচিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা