রাজনীতি

হামলার শিকার ছাত্রদল সভাপতি

সান নিউজ ডেস্ক: ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল অভিযোগ করেছেন, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ পুলিশের হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২০ মে) দিনগত রাত সাড়ে এগারোটায় তিনি এ অভিযোগ করেন।

আরও পড়ুন: পানিবন্দি সুনামগঞ্জের লাখো মানুষ

সাইফ মাহমুদ জুয়েল জানান, রাতে ধানমণ্ডি এলাকায় নেতাকর্মীদের সঙ্গে কথা বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় সাত-আটজন সাদা পোশাকের পুলিশ রওনকুল ইসলাম শ্রাবণের প্যান্টের বেল্ট ধরে টেনে নিয়ে যেতে চায়। তাদের সঙ্গে দুই গাড়ি পুলিশ ছিল। তখন উপস্থিত ৪৫-৫০ জন নেতাকর্মীসহ কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।

তিনি আরও বলেন, ছাত্রদল সভাপতিকে গ্রেফতার করতে না পেরে সেখান থেকে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান আজিজ ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সমাজ সেবা সম্পাদক আব্দুর রহমান বাবুকে মারধর করে এবং গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। জানামতে গ্রেফতার হওয়া দুই ছাত্রদল নেতা ধানমন্ডি থানায় আছেন।

তবে ছাত্রদলের সভাপতি মুক্ত ও নিরাপদে আছেন জানিয়ে সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক নিয়মতান্ত্রিক কার্যক্রম ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সাংবিধানিক অধিকারবলে প্রাপ্ত যেকোন রাজনৈতিক কার্যক্রমে প্রশাসনকে কোনরূপ বাধা না দেয়ার আহ্বান জানাই।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, এ ফ্যাসিস্ট সরকার ছাত্রদলের নবগঠিত কমিটিকে ভয় পায়। তারা বুঝতে পেরেছে এ কমিটির নেতৃত্বেই তাদের পতন অপেক্ষা করছে। তাই তারা কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি স্পষ্টভাবে বলে দিতে চাই, হামলার জবাব ছাত্রদল রাজপথেই দেবে।

আরও পড়ুন: মানবাধিকার নিয়ে ইইউ'র উদ্বেগ

এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তরের চলতি দায়িত্বে থাকা আজিজুল হক সোহেল সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতির ওপর অযাচিত পুলিশি হামলা, সেখান থেকে আটক দুই ছাত্রনেতার মুক্তি এবং জাতীয়তাবাদী ছাত্রদলের গুলশান থানা শাখার সদস্য নিখোঁজ আশরাফুল আলম জাসামের সন্ধান চাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার (২১ মে) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স রুমে এক জরুরি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা