বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায়না - আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
রাজনীতি

বিএনপির মুখে গণতন্ত্র শোভা পায়না

সান নিউজ ডেস্ক : যারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার চেষ্টা করতে পারেন, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আরও পড়ুন : অফিস খুলছে বৃহস্পতিবার

বুধবার ( ৪ মে ) বার্তা সংস্থা বাসস জানিয়েছে, কুষ্টিয়া শহরের পিটিআিই রোডের বাসভবনে কুষ্টিয়া পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকাকালিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দলীয় নেত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন। যারা ক্ষমতায় থাকতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গ্রেনেড হামলা চালিয়ে বিরোধী দলীয় নেত্রীসহ নেতাদের হত্যার মাধ্যমে ক্ষমতা পাকপোক্ত করতে চেয়েছিলেন, তার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।

আরও পড়ুন : রাশিয়ান তেল আমদানি বন্ধে প্রস্তাব

২০০১-০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে যারা হত্যা করেছিল তাদের মুখে গণতন্ত্রের কথা এটা একটা হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই না বলেও জানান তিনি।

হানিফ বলেন, বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডিত হয়ে কারাগারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে তিনি এখন বাসায় আছেন।

আরও পড়ুন : করোনায় আরও নতুন শনাক্ত ১০

তিনি যদি বলেন দেশের অর্থনীতির মুক্তির জন্য, গণতনন্ত্রের জন্য আন্দোলন করতে হবে- তবে এর চেয়ে হাস্যকার কোনো উক্তি আর হতে পারে না।

বিএনপি চেয়ারপর্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়া একজন দণ্ডপ্রাপ্ত কয়েদি। একজন দণ্ডপ্রাপ্ত কয়েদির কারাবিধি অনুযায়ী যতটুকু সুযোগ সুবিধা পায়, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবতায় তার চেয়ে অনেক অনেক বেশি সুযোগ সুবিধা তিনি পাচ্ছেন।

আরও পড়ুন : স্বজদের স্মরণে অশ্রুসিক্ত দুই বোন

‘নির্বাচন কমিশনের ওপর আস্থা নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যর জবাবে হানিফ বলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য যাদেরকে ব্যবহার করা যায়-তাদের ওপর বিএনপির আস্থা রয়েছে, জনগনের ওপরে বিএনপির কোনো আস্থা নেই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদি ও তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা