বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি
রাজনীতি

বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

সান নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রতিবেশী এ দেশটির কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে।

আরও পড়ুন : ঈদ জামাত ঘিরে জঙ্গি হামলার শঙ্কা নেই

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি। উল্টো ক্ষতি হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। তিস্তা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়েও আমরা তাদের সাহায্য চাইতেই পারি।’

রোববার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন : রাশিয়া নিয়ে ভারতকে মার্কিন পরামর্শ

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না।’

তিনি বলেন, ‘বিদেশে আওয়ামী লীগের অনেক বন্ধু আছে। তবে কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। বিএনপি সারাক্ষণ বিদেশি প্রভুদের কাছে নালিশ করে বেড়ায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সব সংকট ও দুর্যোগে সবার আগে মানুষের কাছে পৌঁছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করছেন।’

আরও পড়ুন : বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজ মে দিবস পালিত হচ্ছে। এটি একটি ঐক্যের দিন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

আরও পড়ুন : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন আজ

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা