গয়েশ্বর চন্দ্র রায়
রাজনীতি

এখন তর্কের প্রয়োজন নেই

সান নিউজ ডেস্ক: জাতীয় সরকার ইস্যুতে এখন তর্কের প্রয়োজন নেই। এখন সবার এক কথা- এই সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আরও পড়ুন: টিপু হত্যার নির্দেশনা দেন ডন মুসা

শনিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ অনশনের আয়োজন করা হয়।

নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, সরকার পতনের আন্দোলনে আগামীতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এ প্রতিশ্রুতি দেবেন। সবার এক কথা সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন। এ লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই।

তিনি বলেন, জাতীয় সরকার নিয়ে কেউ বলছেন নির্বাচনের আগে আবার কেউ বলছেন নির্বাচনের পরে। এখন এই তর্কের কোনো প্রয়োজন নেই। আগে সরকারের পদত্যাগ করতে হবে। এ সরকারকে উৎখাত করতে না পারলে যে ধরনের সরকারই চান সেটা হবে না।

বিএনপির এ নেতা বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন নিশ্চিত করি। তারপর সুষ্ঠু নির্বাচন করে, দেশটাকে মেরামত করি। যারা দুর্নীতি লুটপাট করে দেশটাকে বরবাদ করেছে তাদের বিচারের আওতায় আনি। এজন্য সবার ঐক্যবদ্ধ দরকার। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতা দিবসের বক্তব্য স্পষ্ট করেছেন।

আরও পড়ুন: এদিক ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন

তিনি আরও বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া, আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা যেটা করি সেটাই জনগণ চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মঈন খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রশিদ হাবিব, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক মীর সরাফত আলী, সমাজসেবা সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা