ইসমাইল চৌধুরী সম্রাট
রাজনীতি
অবৈধ সম্পদ অর্জন মামলা

সম্রাটের জামিন শুনানি ১৩ এপ্রিল

সান নিউজ ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটের উপস্থিতিতে জামিন শুনানির জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

আরও পড়ুন : বিচারকদের সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ

বৃহস্পতিবার ( ৩১ মার্চ ) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মোঃ আসিফুজ্জামান এদিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন ও সম্রাটের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। সম্রাট অসুস্থ থাকায় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়নি।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী এ সময় জামিন ও অভিযোগ গঠন শুনানির চেষ্টা করলেও বিচারক সম্রাটের উপস্থিতিতে আগামি ১৩ এপ্রিল শুনানির জন্য দিন ধার্য করেন।

আরও পড়ুন : রোজায় আদালতের সময়সূচি নির্ধারণ

গত মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

একই সঙ্গে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করে বিশেষ জজ আদালত-৬ এ বদলির আদেশ দেন। এ ছাড়া সম্রাটের জামিন শুনানির জন্য এ দিন ধার্য করেন।

আরও পড়ুন : রমজানেও চলবে টিকাদান

মামলার অভিযোগ থেকে জানা যায়, ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

বাসসের এক প্রতিবেদনে জানা যায়, ২০১৯ সালের ১২ নভেম্বর তার বিরুদ্ধে এ মামলা করেন দুদকের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। ২০২০ সালের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা