বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি
টিসিবি’র ট্রাকের পেছনে মানুষ

কনসার্টে সরকার প্রধান !

সান নিউজ ডেস্ক : জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ কনসার্ট করায় সরকারের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে

তিনি বলেন, একদিকে টিসিবির ট্রাকের পেছনে মানুষ লাইন দিচ্ছে। ঠিক সেই সময়ে প্রধানমন্ত্রী ভারত থেকে বিখ্যাত গায়ক এনে কনসার্ট করে গান শুনছেন।

বুধবার (৩০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে সদ্য কারামুক্ত বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। রুহুল আমিন গাজী মুক্তি পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে এত খারাপ অবস্থা কখনো দেখিনি। এখানে গণতান্ত্রিক মূল্যবোধ, শালীনতা বোধ এবং একজন অন্যজন সম্পর্কে যে সৌজন্যমূলক কথা বলবে, সেটা একেবারে নাই হয়ে গেছে।

আরও পড়ুন : অর্থপাচার বেড়েছে ৮৫ শতাংশ

মির্জা ফখরুল বলেন, যারা চাকর, তারা যদি মালিক বনে যান, তখন তো এরকম অবস্থায় দাঁড়াবে। এমন কথা এমন লোক বলছেন, যারা জনগণের টাকায় চলাফেরা করছেন। তাদের বেতন হয় জনগণের টাকায়, তারা মালিক হয়ে বসে আছেন।

এখানে কথা বলার কোনো স্বাধীনতা নেই। দেশে এমন এক পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে যে, কথা বললেই শিরচ্ছেদ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন : কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্তে ৮ শান্তিরক্ষীর মৃত্যু

চলতি অধিবেশনে সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যমকর্মী আইন হচ্ছে, আইনটা কারা করবেন? আইনটা করছেন তারা, যারা নির্বাচিত না হয়ে সংসদে বসেছেন। যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা দখল করে বসে আছেন। তারা গণমাধ্যমের জন্য আইন তৈরি করবেন।

আরও পড়ুন : ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তরুণকে ছুরিকাঘাতে হত্যা

দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ, জামায়াত নেতা মতিউর রহমান আকন্দ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা