পরিকল্পিতভাবে টিপুকে হত্যা করা হয়েছে
রাজনীতি

টিপুকে পরিকল্পিতভাবে হত্যা

সান নিউজ ডেস্ক : আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করেই সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে বলে দাবি করেছেন নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি।

আরও পড়ুন : জাতীয় গণহত্যা দিবস

বৃহস্পতিবার, (২৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর এবং মহিলা আওয়ামী লীগের নেত্রী ফারহানা ইসলাম ডলি।

টি অ্যান্ড টি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. পারভেজ খন্দকার সংবাদ মাধ্যমকে বলেন, টিপু ভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে তার বুকে একাধিক গুলি করা হয়। যারা এটা করেছে তারা পরিকল্পিতভাবে করেছে। আমরা সত্যিকারের একজন অভিভাবককে হারালাম। এমন মৃত্যু সহ্য করা আমাদের জন্য কঠিন।

আরও পড়ুন : ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে জাহিদুল মাইক্রোবাসে করে শাহজাহানপুর বাগিচায় নিজের বাসায় ফেরার পথে গুলি করে দুর্বৃত্তরা। এরপর রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সামিয়া আফরান প্রীতি নামে বদরুন্নেসা কলেজের এক ছাত্রীও গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন : হিলারির বিরুদ্ধে ট্রাম্পের মামলা

ডিএমপি মতিঝিল বিভাগের পুলিশের উপকমিশনার (ডিসি) আবদুল আহাদ বলেন, দুর্বৃত্তরা টিপুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়।

তিনি বলেন, পুলিশ এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত খুঁজে বের করতে কাজ করছে প্রশাসন।

আরও পড়ুন : পদত্যাগ করবেন না ইমরান খান

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৬ জুন রাজধানীর গুলশানে খুন করা হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কিকে। জাহিদুল ইসলাম টিপু যুবলীগ নেতা রিয়াজুল হক খান মিল্কি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। যদিও পরে তিনি মামলা থেকে অব্যাহতি পান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা