রাজনীতি

বিএনপি নির্বাচনকে ভয় পায়

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। কারণ তাদের সন্ত্রাস আশ্রিত রাজনীতি এবং জ্বালাও পোড়াও রাজনীতির কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও জেলা পরিষদ (বিডি হলে) জেলা আওয়ামী লীগের আয়োজিত বর্ধিত সভায় উপরোক্ত কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দুজনই শাস্তিপ্রাপ্ত আসামি যেহেতু তাদের নেতা নির্বাচনে অংশ নিতে পারবে না সে কারণে নির্বাচনে তাদের আগ্রহ নেই। সেজন্য তারা তাদের দলকেও নির্বাচন মুখি করতে চায় না। জনগণ হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা তাদের পরাজয় অনেকটা নিশ্চিত।

তিনি আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও রিজভী সম্পর্কে বলেন, তারা সারাদিন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে আবোল-তাবোল কথা বলে। রিজভী সাহেব নয়া পল্টনের দলীয় অফিসে বসে থাকে।সেখানে খায় ও সেখানে ঘুমায় সে কারণে তারা দেশের অবস্থা জানে না। দলীয় অফিসে বসে থাকতে থাকতে তাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, তিনি যে মিডিয়ার সামনে বক্তব্য দিতে গিয়ে জনগণকে বিভ্রান্ত করতে যেসব অভিযোগ করছে তা সঠিক নয়। কারণ সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে। সমস্ত পৃথিবীতে অনেকগুলো পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশেও কয়েকটি পণ্যের দাম বেড়েছে। বাংলাদেশ সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। যাতে স্বল্পমূলে সাধারণ মানুষ কমমূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবির আওতা বাড়ানো হয়েছে। কোটি মানুষকে কমদামে পণ্যে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে পণ্যের দাম বাড়িয়ে ফায়দা লুটার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহ. সাদেক কুরাইশর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, এড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এডভোকেট সফুরা বেগম রুমি, ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্জ দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।

এছাড়া বর্ধিত সভায় ঠাকুরগাও জেলার ৬ সাংগঠনিক থানার নেতৃবৃন্দ এবং সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা