মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই খন্দকার বাবর গ্রেফতার
রাজনীতি

মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

সান নিউজ ডেস্ক : মানি লন্ডারিং মামলায় রাজধানীর বাড্ডা হতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:নারী-পুরুষের সমতা গড়বে টেকসই ভবিষ্যৎ

মঙ্গলবার ( ৮ মার্চ ) দুপুর আড়াইটায় এ ব্যাপারে ফরিদপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করবে পুলিশ। খন্দকার মোহতেসাম হোসেন বাবর ফরিদপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন।

গত বছরের ২৬ জুন দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

গত ৩ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার (এএসপি) উত্তম কুমার সাহা ১০ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলার আসামিরা হলেন :

আরও পড়ুন:নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল

ফরিদপুর শহর আওয়ামী লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত,

তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল,

ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী,

শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান,

খোন্দকার মোহতেশাম হোসেন বাবর,

আরও পড়ুন:বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

এএইচএম ফুয়াদ,

ফাহাদ বিন ওয়াজেদ ওরফে ফাহিম,

কামরুল হাসান ডেভিড,

মুহাম্মদ আলি মিনার এবং তারিকুল ইসলাম ওরফে নাসিম।

আরও পড়ুন:গ্যাস বন্ধ করে দিবে রাশিয়া

আসামিদের মধ্যে মুহাম্মদ আলি মিনার ও তারিকুল ইসলাম ওরফে নাসিম পলাতক রয়েছেন।

আরও পড়ুন:আজ থেকে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট

আগামী ২৪ মার্চ এ মামলার ১০ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মাদ নজরুল ইসলামের আদালত এ তারিখ নির্ধারণ করেন।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা