আব্দুল কাদের মির্জা
রাজনীতি

বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি একজন ব্যর্থ মন্ত্রী তাঁর মন্ত্রণালয়ও ব্যর্থ এমন মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি বলেন, হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়া বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি প্রমাণ করে দেশের ব্যবসায়ী কিংবা বাজারের উপর বাণিজ্য মন্ত্রণালয়ের কোন নিয়ন্ত্রণ নেই। বরং ব্যবসায়ীরাই নিয়ন্ত্রণ করে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, মন্ত্রী (ওবায়দুল কাদের) শারীরিক ভাবে অসুস্থ হওয়ার পর থেকে ওনার অগোচরে তাঁর স্ত্রীর পরোক্ষ নিয়ন্ত্রণে লুটপাট করে খাচ্ছে এ মন্ত্রণালয়ের কথিত কর্মকর্তা কর্মচারীরা। মন্ত্রীর কথিত সহকারী জাহাঙ্গীর মন্ত্রী মহোদয়ের স্ত্রীর শেল্টারে লুটপাট করে খাচ্ছে।

তিনি আরও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের কাজকি। সেমিনারে বসে চেয়্যারে ঘুমানো। আর কিছু দিন পর পর গণমাধ্যমে গণবাণী শুনাবেন। আর ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে এ দেশের মানুষের নিয়ন্ত্রণ অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দিবেন। যখন ইচ্ছা দ্রব্যমূল্য বৃদ্ধি করবে যখন ইচ্ছা কমাবে। কমানোরতো প্রশ্নই আসেনা। একবার বৃদ্ধি করলে তা কমানোর কথা ভুলে নাকে তেল দিয়ে ঘুমাতে থাকে।

আরও পড়ুন: আজ গণটিকার শেষ দিন

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট আব্দুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কতিথ অনুগত তথাকতিথ এমপি নিজাম হাজারী কোম্পানীগঞ্জে গত ৭ ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীদেরকে দিয়ে ত্রাস সৃষ্টি করেছে।

আপনার সাথে সম্পর্ক নিয়ে নানা লোক নানান কথা বলে। সে হচ্ছে আলাউদ্দিন নাসিমের পাচাটা...। ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে আজকে ওবায়দুল কাদের সাহেবের স্ত্রীর নির্দেশে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজাম হাজারী চক্রান্ত করছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা