ড. কামাল হোসেন (ছবি: সংগৃহীত)
রাজনীতি

সার্চ কমিটিতে নিরপেক্ষ কেউ নেই: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন গঠনে করা সার্চ কমিটির মধ্যে নিরপেক্ষ কোনো ব্যক্তি নেই বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বলেন, সরকার ও আমরা একত্রিত হয়ে গেছি। ফলে সার্চ কমিটি বলুন আর অনুসন্ধান বলুন কেউ নিরপেক্ষ খুঁজে বের করতে পারবে না।

তিনি বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে ৭২ সালে যে সংবিধান রচিত হয়েছিল দুঃখজনক হলেও সত্য দেশের রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় সেটি আজ উপেক্ষিত।

আরও পড়ুন: নাম চূড়ান্তে বৈঠকে সার্চ কমিটি

তিনি আরও বলেন, এখন দেশের মালিকগণ তাদের মালিকানা হারিয়েছেন। দেশের জনগণ একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চায় এবং সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে চায়। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা