রুহুল কবির রিজভী (ছবি: সংগৃহীত)
রাজনীতি

সার্চ কমিটি প্রত্যাখ্যান করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটি বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠার পর তারা যে ইসি গঠন করবে তাদের অধীনে নির্বাচনে যাবে বিএনপি। এ সার্চ কমিটিতে যারা আছেন সবাই আওয়ামী লীগের। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনে যা করার তাই করছেন শেখ হাসিনা।

আরও পড়ুন: মিথ্যাচার ছাড়া বিএনপির রাজনৈতিক ভিত্তি নেই

এ সময় শ্রদ্ধা নিবেদনে তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা