রাজনীতি

বিএনপি অস্তিত্ব সংকটে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরাই এখন নৌকায় ভোট দিতে চান না। বিএনপি অস্তিত্ব সংকটে। ফলে আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদাসম্পন্ন নেতাকর্মীরা এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন। অনেকেই যোগাযোগ রাখছেন, তারাও জাতীয় পার্টিতে যোগ দেবেন।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির ঢাকা মহানগর দক্ষিণের তিন ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. জহিরুল আলম রুবেল।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে। এখন কিছু মানুষ দ্রুত ধনী থেকে আরও ধনী হচ্ছে। বেশিরভাগ মানুষ প্রতিদিনই আরও গরীব হচ্ছে। এমন বাস্তবতায় আওয়ামী লীগের নেতা-কর্মীরাই এখন আর নৌকায় ভোট দেয় না। আওয়ামী লীগ ও বিএনপির মর্যাদাসম্পন্ন নেতা-কর্মীরাই এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে। অনেকেই যোগাযোগ রাখছে, তারাও জাতীয় পার্টিতে যোগ দেবে।

তিনি আরও বলেন, সরকারি দলের নেতারা বলে বেড়ান নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে তা বলতে চান না। সরকার চাইলে ভোট সুষ্ঠু হবে, আর না চাইলে হবে না, তা হতে পারে না।

আরও পড়ুন: করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

দলে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয় মানুষ যোগ দেবে বলে উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি হাড্ডাহাড্ডি লড়াই করবে আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে। দেশের মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি নিয়ে জাতীয় পার্টি গণমানুষের আস্থা অর্জন করবে। তবে কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে। পার্টিকে আরও শক্তিশালী করতে হবে।

জিএম কাদের বলেন, দেশের মানুষ এখন আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। ১৯৯১ সালের পর থেকে দল দুটি বারবার রাষ্ট্রক্ষমতায় এসে সুবিধামতো সংবিধান কাটাকাটি করে গণতন্ত্র ধ্বংস করেছে। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে।

আরও পড়ুন: সারের দাম বাড়ানোর প্রস্তাব আসেনি

বিরোধী দলীয় উপনেতা বলেন, বলেন, ১৯৯১ সালে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রক্ষমতা ছাড়ার পর বিএনপি এসে দেশের আরও ক্ষতি করেছে। বিএনপির পর আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে রাজনৈতিক অবস্থা আরও খারাপ করেছে। এভাবেই আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্রক্ষমতায় গিয়ে গণতন্ত্র ধ্বংস করেছে। দল দুটি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এখন কর্তৃত্ববাদী শাসনে মানুষ অতিষ্ঠ। কিছু মানুষ ধনী থেকে আরও ধনী হচ্ছে। দেশের বেশির ভাগ মানুষই প্রতিদিন আরও গরিব হচ্ছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা