ছবি- রুহুল কবির রিজভী
রাজনীতি

মূলধারার রাজনীতি কি বেগম পাড়ায় বাড়ি কেনা

নিজস্ব প্রতিবেদক: সকালে অনুষ্ঠানে আসার আগে দেখলাম কাদের সাহেব বলেছেন বিএনপি মূলধরার রাজনীতি থেকে নাকি সরে গেছে। মূলধারার রাজনীতি কি বেগম পাড়া, কানাডায় বাড়ি করা? গণতন্ত্রকে হত্যা করা? কথা বলতে না দেওয়া? আপনাদের মূলধারা কি এটা? বিএনপি এমন রাজনীতি পছন্দ করে না। এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী কৃষক দলের সাংগঠনিক দায়িত্ব বণ্টন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আপনাদের মূলধারার রাজনীতি হলো কথা বলতে না দেওয়া। সবাইকে গলা চেপে ধরা সেটিই হচ্ছে আপনাদের রাজনীতি। আর আমাদের হচ্ছে এক অবারিত দুয়ার।আপনাদের দ্বারা ও আপনাদের সহচরদের দ্বারা যে গণতন্ত্রকে বারবার তালা মেরে দিয়েছে সেই তালা ভেঙে গণতন্ত্রকে বারবার মুক্ত করেছে বিএনপি। সুতরাং আমাদের রাজনীতি ও আপনাদের রাজনীতির মধ্যে তো পার্থক্য হবেই। আপনারা হত্যা ও ঘাতকের সংক্ষিপ্ত পথ দিয়ে হেঁটে যান। আর আমরা শান্তি, স্থিতির উন্মুক্ত প্রশস্ত রাস্তা দিয়ে হাঁটি।

তাই আমরা উন্মুক্ত ভোটে, আমরা জনগণের ভোটে, আমরা দিবালোকের ভোটে বিশ্বাস করি। আর আপনারা রাতের অন্ধকারের ভোটে, ভোটারবিহীন ভোটকেন্দ্রে আপনারা বিশ্বাস করেন। আপনারা গুমে বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, আইন নিয়ে মানুষ কি বলে জানেন? আগামী জাতীয় যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে কারসাজি করার জন্য এটা একটি মাস্টারপ্ল্যান। এটা কোনো আইন নয়। এটা শেখ হাসিনার মাস্টারপ্ল্যান যে আইনটি করেছেন। কারণ তিনি খুঁজে খুঁজে আওয়ামী চেতনার মানুষকে দিয়ে তার সার্চ কমিটি দিয়ে তাদেরই বের করবে। তাদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করবে। সুতরাং এর আগে বিনাভোটে নির্বাচনের মতো অস্বাভাবিক সরকার গঠন করেছিল এবারও ওই ধরনেরই একটি নির্বাচন দেওয়ার কারসাজি করার জন্য এই আইনটি করেছে।

বিএনপির এই নেতা বলেন, আপনারা কি ভুলে গেছেন? জনগণের একটা শক্তি আছে। এই শক্তি কোনো ট্যাংক, কামান, রাইফলের কাছে মাথানত করে না। এটা এক প্রচণ্ড শক্তি। এই শক্তির বিস্ফোরণ যখন হয় তখন জনগণের বিস্ফোরণের কাছে কিছুই টিকতে পারবে না।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা