রাজনীতি

একরামুলের ভাগ্য নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: নোয়াখালী-৪ আসন থেকে টানা তিনবার নির্বাচিত এমপি ও টানা ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ খায়রুল আ ন ম চৌধুরী সেলিম বলেছেন, এমপি একরামুল করিম চৌধুরীকে জেলা আওয়ামী লীগের সদস্য পদে থেকে অব্যাহতি দিলেও তার প্রাথমিক সদস্য পদ থাকবে কিনা, সে সিদ্ধান্ত নেবেন দলীয় সভানেত্রী।

তিনি আরও বলেন, আমরা তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো চুলচেরা বিশ্লেষণ করে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। তাই শনিবারের সভার সিদ্ধান্ত অনুযায়ী দলীয় নেত্রী বরাবর পাঠানো হয়েছে। কারণ তাকে বহিষ্কারের ক্ষমতা আমাদের নেই। এটা দলীয় সভাপতির হাতে।

আরও পড়ুন: ভাগিয়ে নেওয়া বউকে ফেরত দিতে আলটিমেটাম

অধ্যক্ষ খায়রুল আ ন ম চৌধুরী সেলিম দাবি করেন, এমপি একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা ওবায়দুল কাদেরকে জানিয়েই করা হয়েছে।

এর আগে শুক্রবার বিকালে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির এক সভায় তার বিরুদ্ধে নোয়াখালী পৌরসভাসহ সদর ও কবিরহাট উপজেলায় ইউপি নির্বাচনে নৌকার কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ এনে তাকে জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য পদে থেকে অব্যাহতি দিয়ে তার প্রাথমিক সদস্য পদ বাতিলের জন্য দলীয় সভানেত্রী বরাবর রেজুলেশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, এ সিদ্ধান্ত হঠাৎ নয়, সভার এজেন্ডার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একরামুল করিম কোথায় কি বক্তব্য রাখছিলেন তার পুরো রেকর্ডপত্র, অডিও, ভিডিও ওবায়দুল কাদেরের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিপদের দিনে প্রদীপের পাশে নেই স্ত্রী

একরামুল করিম চৌধুরী এত টাকার মালিক কোত্থেকে হলেন- এমন প্রশ্ন করে অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন রোববার সুবর্ণচরে এক সভায় বলেন, যে নৌকা প্রতীক নিয়ে এমপি হয়ে কাড়ি কাড়ি টাকার মালিক হলেন, সেই নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, টাকা ঢালছেন তার হিসাব মেলাতে হবে। তিনি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য নেতাকর্মীদের সতর্ক করে দেন।

প্রসঙ্গত, একরামুল করিম চৌধুরীর স্ত্রী পরপর দুইবার কবিরহাট উপজেলার চেয়ারম্যান, তার ভাগিনা দুইবার কবিরহাট পৌরসভার মেয়র, চাচাতো ভাই তার নিজের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। তাকে হারিয়ে এবার নিজের ভাইকে চেয়ারম্যান নির্বাচিত করেন।

এর আগে তার নিজ ইউনিয়ন কবিরহাটের সুন্দরপুর ইউনিয়নে স্বাধীনতার পর তার বীর মুক্তিযোদ্ধা পিতা, তার দুই চাচা চেয়ারম্যান ছিলেন। কবিরহাট পৌরসভা গঠিত হওয়ার পর তার পিতা প্রথমে প্রশাসক ও পরবর্তীতে নির্বাচিত মেয়র ছিলেন।

আরও পড়ুন: নোয়াখালীর নবীপুরে নৌকার ভরাডুবি

ফুটবলার ব্যবসায়ী একরাম চৌধুরী ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) আসনে ওবায়দুল কাদের ও ব্যারিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে সদর পূর্বাঞ্চল ঐক্য পরিষদের ব্যানারে নির্বাচনে অংশ নেন। ওই সময় তিনি ওবায়দুল কাদেরের কাছাকাছি ৩৪ হাজার ভোট পান। সেই নির্বাচনে এই দুজনের অধিক ভোট পেয়ে মওদুদ আহমদ জয়লাভ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা