রাজনীতি

বিএনপি বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত সাম্প্রদায়িক অপশক্তি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য বিদেশে বসে অপপ্রচার চালাচ্ছে, সেসব দেশের আইন প্রণেতাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সেসব দেশে আওয়ামী লীগ নেতাদেরকে দেশের উন্নয়ন অগ্রগতি তুলে ধরার পাশাপাশি বিএনপিসহ সাম্প্রদায়িক অপশক্তির বিষয়েও সতর্ক করতে হবে।

শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ‘অল ইউরোপিয়ান আওয়ামী লীগে’র সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আর দুই বছরের কম সময় বাকি। এই নির্বাচনে আমাদের প্রচারণার একটি বড় মাধ্যম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং আপনারা দেখছেন, আমাদের বিরুদ্ধাচারীরা, দেশের বিরুদ্ধাচারীরা দেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার চালাচ্ছে, তার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে। তারা বিদেশে বসে অপপ্রচার চালায়, বিভ্রান্তি ছড়ায়, গুজব রটায়।’

তিনি আরও বলেন, ‘তারা যে সমস্ত দেশে বসে এগুলো করে, সেসব দেশে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, কমিটিও আছে কিন্তু অপপ্রচারের বিরুদ্ধে যে পরিমাণ সোচ্চার হওয়া প্রয়োজন, অনেক ক্ষেত্রে তা পাওয়া যাচ্ছে না’

হাছান মাহমুদ বলেন, ‘কে বা কোন কমিটি কোথায় বিরাট করে স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালন করল বা কোনো মন্ত্রী গেলে সংবর্ধনা দিল, সেটিই সব কথা নয়। বিজয় দিবস, স্বাধীনতা দিবস অবশ্যই পালিত হবে। পাশাপাশি এ বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ আমরা দলের পক্ষ থেকে এখন দেখব, যে দেশে বসে আমাদের দেশের বিরুদ্ধে যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সেই দেশে আওয়ামী লীগ নেতারা কী ব্যবস্থা নিচ্ছেন। সেটির ভিত্তিতে মূল্যায়ন হবে। সুতরাং এ কাজটি করার জন্য অনুরোধ জানাই।’

নারায়ণগঞ্জে আগামীকালের সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে মানুষের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে এবং তা বজায় রেখে স্বচ্ছ, সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন যেভাবে শক্ত হাতে কাজ করছে, তাতে নির্বাচনে জনগণের রায়ই প্রতিফলিত হবে। আশা করি সেই রায়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটে জয়লাভ করবেন।

সভায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের সঞ্চালনায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ অংশ নেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা