রাজনীতি

বেআইনিভাবে ক্ষমতা ধরে রাখতে চায়

নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। এখন বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ক্ষমতাকে ধরে রাখতে চায়। দেশে একদলীয় শাসনব্যবস্থা তারা প্রতিষ্ঠা করতে চায়। সে লক্ষ্যেই তারা কাজ করে চলেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর সবুজবাগে হেলথ এইড ডায়াগনস্টিক হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করেন। গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত হন রিংগন।

এ সময় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শাম্মী আখতার, মহানগর দক্ষিণ বিএনপির নেতা হাবিবুর রশীদ হাবিব উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতা ধরে রাখতে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। বর্তমান সরকার ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের বিশ্বাসী। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। তাই ক্ষমতা ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীর ওপর পুলিশ লেলিয়ে দিয়েছে।

চিকিৎসকদের কাছ থেকে শাহ রাজিব আহমেদ রিংগনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিয়ে তিনি বলেন, ‘তার সমস্ত শরীর গুলিবিদ্ধ হয়েছে। লাকিলি তার চোখটা বেঁচে গেছে। তবে মুখে, পিঠে, বুকে সমস্ত জায়গায় গুলিবিদ্ধ হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে, হত্যার উদ্দেশে এই ধরনের গুলিবর্ষণ করা হয়েছে।’

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা