রাজনীতি

নোয়াখালীতে বিএনপির মানববন্ধন

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীতে ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দ্বিবস উপলক্ষে মানববন্ধন করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ভিপি, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ভিপি পলাশ, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের হোসেন প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি এ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ১/১১ এর পর যে সরকার ক্ষমতায় এসেছে তারা ষড়যন্ত্র করে এ দেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, আমাদের পাশ্ববর্তী সাম্রাজ্যবাদী দেশের সহযোগিতায় এ দেশের গণতন্ত্রকে ২০১৪ সালে নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো। সেই নির্বাচনে এ দেশের কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করেনি।

৫ জানুয়ারির সেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৫৩ জন নির্বাচিত হয়েছিলো। সরকার গঠন করতে লাগে ১৫১ জন, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে ১৫৩ জনকে নির্বাচিত করা হয়। সেই নির্বাচনে আপনারা দেখেছেন, যে কয়টা আসনে ভোট হয়েছিলো সেখানে কোনো মানুষ ছিলো না। সেখানে ছিলো গরু, ছাগল, কুকুর। এছাড়া আর কিছু ছিলো না। তারপরও সেই নির্বাচনকে তারা বৈধ নির্বাচন বলে বিশ্বের কাছে চালিয়ে দিয়েছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, আপনারা ক্ষমতা ছেড়ে দিয়ে তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করুন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠন করুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন এবং ওনার চিকিৎসার ব্যবস্থা করুন। তা না হলে এ দেশের মানুষের যে চোখের ভাষা, মনের ভাষা আপনারা কেনো বোঝেন না? তাহলে এ দেশে সামনে যে অপ্রীতিকর ঘটনা ঘটবে সেজন্য সরকার ও প্রশাসন দায়ী থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আন্দোলন করার কারণে, গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনের কারণে তাকে মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে জেলে রেখে ধুকে ধুকে মারা হচ্ছে। আমি মনে করি সরকার ইচ্ছাকৃতভাবে জেলখানায় পয়জনিং করে তাকে মারার ষড়যন্ত্র চলছে। তিনি অসুস্থ তাই সুচিকিৎসা ও মুক্তির দাবি জানিয়ে আসলেও সরকার তা তোয়াক্কা করছে না।

তিনি আরও বলেন, আমরা এ দেশ স্বাধীন করেছিলাম আমাদের ভোটাধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য, আমাদের দেশের মানুষের অধিকার আদায়ের জন্য। কিন্তু আমরা কি দেখেছি, যে দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ- তারা কিন্তু সেই গণতন্ত্রের মূল্যায়ন করেনি। যে কারণে আমাদের গণতন্ত্র বিপন্ন হয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিলো।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা