রাজনীতি

সরকারকে হটিয়ে দিতে হবে

নিজস্ব প্রতিনিধি, সিলেট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। কিন্তু প্রশ্ন করে দেখুন, দেশ কি আজ সত্যি স্বাধীন? বর্তমানে মানুষের কথা বলার স্বাধীনতাও নেই। তাই সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে দিতে হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেটের রেজিস্ট্রার মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও গণসংগীত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

মির্জা ফখরুল বলেন, আমার স্বপ্ন ছিল গণতান্ত্রিক বাংলাদেশ দেখব, মুক্ত বাংলাদেশ দেখব, আমার কথাগুলো বলতে পারব, যারা লিখতে চায় লিখতে পারবে, দারিদ্র্য দুর হবে, অধিকার প্রতিষ্ঠিত হবে। স্বাধীনতার ৫০ বছর পরেও সে স্বপ্ন বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি। তাজউদ্দিন আহমদের কথাও পর্যন্ত উচ্চারণ করা হয়নি। এমন কি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীকে আড়ালে রেখেছে তারা।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল, দেশের মানুষকে ১০ টাকায় চাল খাওয়াবে, কিন্তু এখন চালের দাম ৭০ টাকা। দেশে দারিদ্র্যের সংখ্যা বাড়ছে। মানুষ রাস্তায় পড়ে থাকে। কিছু মানুষ বড়লোক হচ্ছে। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। চতুর্দিকে কেবল দুর্নীতি আর দুর্নীতি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা