রাজনীতি

খুলনা বিএনপি কেন আক্রমণের শিকার

সান নিউজ ডেস্ক: বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সারাদেশে বিএনপির রাজনীতিচর্চায় অন্যতম মডেল খুলনা মহানগর বিএনপি কেন আক্রমণের শিকার?

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন আবেগঘন স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। নজরুল ইসলাম মঞ্জু সদ্য বিদায়ী মহানগর বিএনপির সভাপতি ছিলেন। সদ্য কেন্দ্র থেকে ঘোষিত খুলনা মহানগর ও জেলা বিএনপির কমিটি নিয়ে দেওয়া স্ট্যাটাসে নানা প্রশ্ন তুলে ধরেন তিনি।

মঞ্জু জানান, একই সঙ্গে তার অনুসারীদের ধৈর্যধারণ ও পরবর্তী করণীয় বিষয়ে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন। এ ছাড়া খুলনা বিএনপির সার্বিক বিষয় নিয়ে দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলনে আসবেন বলে জানান তিনি।

নজরুল ইসলাম মঞ্জু ফেসবুকে তার দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘সারাদেশ খুলনার দিকে তাকিয়ে থাকে যে খুলনায় বিএনপি কর্মীরা যেকোনো সরকারবিরোধী কর্মসূচিতে শক্ত প্রতিবাদ জানাবে, তাই তো খুলনা বিএনপি সবার সেরা।

সেই বিএনপিকে নিয়ে দলের এ অবহেলা কেন? যারা দল প্রতিষ্ঠার ৪৪ বছরে ৪৪ দিন খুলনায় আসেনি, থাকেনি দল ও দলের নেতাকর্মীদের পাশে, তিনটি গণতান্ত্রিক আন্দোলনে যাদের কোনো ভূমিকা ছিল না, পড়েনি কখনো মিথ্যা মামলায়, থাকেনি আহত কর্মীর পাশে, পড়েনি জানাজা, ছিল না দাফনে ও আহত কর্মীর চিকিৎসাসেবায়। যারা এই শহরের পাঁচটা রাস্তার নাম জানে না, বলতে পারবে না পাঁচজন বীর মুক্তিযোদ্ধার নাম, পাঁচজন খ্যাতিমান ডাক্তারের নাম, পাঁচ গুণীজনের নাম, পাঁচ শিক্ষাবিদের নাম। যারা মাঠের কর্মীদের চেনে না, যারা নির্বাচন করতে এসে বিএনপি অফিস চিনেছে, চিনেছে আদালতপাড়া ও হাসপাতাল। দুই দফা করোনাকালে যাদের জনগণ পাশে পায়নি, তারা চায় খুলনা বিএনপির কর্তৃত্ব, ধিক তাদের প্রতি।

তিনি আরও লিখেছেন, দুঃশাসনের ১২ বছরে দেশনেত্রীকে নিয়ে তিনটি মহাসমাবেশ লংমার্চ, রোড মার্চ, গণ-অবস্থান, গণ-অনশন, রাজপথ-রেলপথ ঘেরাও, হরতাল-অবরোধে কি কখনো তারা দলের পাশে, কর্মীর পাশে ছিল? তাহলে কেন তাদের প্রেসক্রিপশনে দল গঠিত হবে? কেন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা অব মূল্যায়িত হবে এ প্রশ্ন সবার। গত চার বছর তাদের হাতে গড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পরিপূর্ণতা পায়নি, গড়ে ওঠেনি মাঠের, সংগঠনে হয়েছে বিভক্তি, বেড়েছে অসন্তোস, গড়েছে ব্যক্তির সমর্থক গোষ্ঠী।

ফেসবুক স্ট্যাটাসে মঞ্জু লিখেছেন, দল গঠনে নেতৃত্বে প্রাধান্য পেয়েছে শহরের বড় ছিনতাইকারী, কর্মীর খুনির সহযোগী, মাদক কারবারি, মোটরসাইকেল চোর, ক্লাব পাড়ার মাতাল জুয়াড়ি। পদবঞ্চিত হয়েছে আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা পালনকারীরা, সাবেক ছাত্রনেতা মরহুম এসএম কামালের মতো রাজপথের সাহসী নেতৃত্বকে পদহীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তার মৃত্যুর পর কতিপয় ব্যক্তির মায়াকান্না ও অভিনয় দেখেছে দলের নেতাকর্মীরা ও জনগণ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর ও জেলা বিএনপির কমিটি ভেঙে দিয়ে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের নেতাকর্মীদের কাছে দুর্দিনের কাণ্ডারি বলে খ্যাত মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দুজনের কেউই নতুন কমিটিতে স্থান পাননি। এদের মধ্যে নজরুল ইসলাম মঞ্জু সাবেক সংসদ সদস্য ও মনিরুজ্জামান মনি কেসিসির সাবেক মেয়র ছিলেন। কিন্তু জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমির এজাজ খান রয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা