রাজনীতি

আ'লীগ  দুর্নীতি অনাচার করে মহাস্বর্গ রচনা করেছে

নিজস্ব প্রতিবেদক: খালেদা জিয়ার কিছু হলে কেউ নিরাপদে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ন মহাসচিব রহুল কবির রিজভী। পাশাপাশি আপনি যে অনিয়ম, দুর্নীতি আর অনাচার করে মহাস্বর্গ রচনা করেছেন, সেজন্য আপনিও নিরাপদ নন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

খালেদা জিয়া সরকারপ্রধান থাকাকালে আওয়ামী লীগের ওপর নির্যাতন চালানো হয়েছে— প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যে রিজভী বলেন, বেগম জিয়া কখনো আওয়ামী লীগের ওপর নিষ্ঠুরতা করেননি, প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য অসত্য। কালকে নানা কথা বলেছেন প্রধানমন্ত্রী। উনি নাকি অনুকম্পা দেখাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় নেতা শাম্মী আক্তার, জেবা রহমান, নিলোফার চৌধুরী মনি, মিনা বেগম মিনি সহজ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা