আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ
রাজনীতি

আন্দোলন করে আওয়ামী লীগকে হটানোর ক্ষমতা নেই বিএনপির

নিজস্ব প্রতিবেদক: প্রেস ক্লাবের সামনে দাড়িয়ে হুমকি ধামকি দিয়ে আর কূটকৌশলের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবন প্রাঙ্গনে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শেখ ফজলুল হক মনি'র ৮৩তম জন্মদিবসের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, প্রতিদিন প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানবতার কথা বলেন মির্জা ফখরুল। কিন্তু ২১ আগস্টের গ্রেনেড হামলার পর আইভি রহমানকে তারা চিকিৎসা দেননি। আবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া আহত হলেও একটা এয়ার এম্বুল্যান্সের অনুমতি দেননি। মানবতার কথা বলতে আপনাদের লজ্জা হওয়া উচিত।

শেখ ফজলুল হক মনি প্রসঙ্গে হানিফ বলেন, তিনি ছিলেন তারুণ্যের প্রতীক। বঙ্গবন্ধুর সাথে তাঁর সম্পর্ক ছিল সক্রেটিসের সাথে প্লেটোর সম্পর্কের মত।

সভাপতির বক্তব্যে দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ও শেখ ফজলুল হক মনি'র ছোট ছেলে ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস তার প্রয়াত পিতাকে বাংলাদেশের যুবসমাজের চে গুয়েভারা বলে মন্তব্য করেন।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, শেখ ফজলুল হক মনি কবি সুকান্তের সেই কবিতা বুকে ধারণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবকদেরকে, তরুণ প্রজন্মকে সুসংগঠিত করেছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি বহির্বিশ্বের সাথে আমরা বাংলাদেশকে তুলনা করি - তাহলে, যেমনি চে গুয়েভারা সারা পৃথিবীতে তরুণদের চেতনা, বিপ্লবের চেতনা লালন করেছিলেন তেমনি বাংলাদেশের চে গুয়েভারা হলো শহীদ শেখ ফজলুল হক মনি।

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, চে গুয়েভারা যেমন যুবকদেরকে আদর্শিকভাবে গড়ে তুলেছিলেন, তেমনি শেখ মনিও মুজিববাদ সম্পর্কে তার লেখনির মাধ্যমে যুবকদের কাছে পোঁছে দিয়েছেন। এছাড়াও এ দেশের যুবসমাজকে তৃণমূল থেকে সংগঠিত করে তিনি মুজিব বাহিনীর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বক্তব্য রাখেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি সাধারণ-সম্পাদক এবং করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/জেআই/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা