গোলাম মোহাম্মদ কাদের এমপি
রাজনীতি

ভোটের নামে সহিংসতা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিকভাবে হচ্ছে না । নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। সহিংসতার জন্য মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ ভোটের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

শুক্রবার (১৬ নভেম্বর) দুপুরে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। নির্বাচন হচ্ছে গনতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গনতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিলো। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা যেন দেশকে জিম্মি করে ফেলেছে। সাধারণ যাত্রীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের যেন কিছুই করার নেই।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সড়কের চাঁদাবাজি বন্ধ করতে হবে। টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোন বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেয়াও সঠিক নয়।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা