রাজনীতি

সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই

নিজস্ব প্রতিবেদক: দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষ দিন চালাতে হিমশিম খাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেনো কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন-এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়ে গেছে। এর বিরুপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে। কাঁচামাল সহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বি হয়ে যাচ্ছে।

এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি মো. দুলাল সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা শেখ সরোয়ার হোসেন, জিয়াউর রহমান বিপুল প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা