রাজনীতি

সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য করবেন না

নিজস্ব প্রতিবেদক: আমাদের সংসদ থেকে বের হয়ে যেতে বাধ্য করবেন না। আমি আগেও বলেছি, আমাদের ন্যায্য দাবি যদি মেনে না নেওয়া হোক। তা না হলে আমরা সংসদ থেকে বের হবো কি না, সে বিষয়ে ভাববো।

রোববার (২১ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সামনে আয়োজিত মানববন্ধনে বক্তৃতাকালে এমপি হারুন এসব কথা বলেন।

আধাঘণ্টা ধরে চলা এই কর্মসূচিতে অংশ নেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ, মোশাররফ হোসেন, হারুনুর রশিদ ও সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা প্রমুখ।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘অনাকাঙ্ক্ষিত’ কিছু হলে বিএনপির সংসদ সদস্যরা ‘জাতীয় সংসদ থেকে বেরিয়ে যাবেন।

হারুনুর রশিদ আরও বলেন, সেদিন সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন, তাতে স্পষ্ট বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা প্রধানমন্ত্রীর উপর নির্ভর করছে। ৪০১ ধারার সঠিক প্রয়োগ করলে আগেই খালেদা জিয়া মুক্তি পেতেন।

এমপি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তি পেলে নতুন উদ্দীপনা তৈরি হবে, তা দমনের জন্য প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দিচ্ছে না। ২০০৮ সালের পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৩০ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির দণ্ড মওকুফ করেছে।

হারুনুর রশীদ বলেন, আইনমন্ত্রীর পেছন থেকে প্রধানমন্ত্রী যেভাবে তাকে ডিটেক্ট করছেন, তা লজ্জাজনক। আইনমন্ত্রী সিনিয়র আইনজীবী হয়েও যে বক্তব্য দিয়েছেন, তা হাস্যকর। আইনমন্ত্রী বলেছেন, বিদেশ থেকে চিকিৎসক আনতে। আমরা তো এই দাবি করিনি। আমাদের দাবি, বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হোক।

তিনি বলেন, ২০১৮ সালের মধ্যরাতের নির্বাচনের সংসদ আমরা যোগ দিয়েছি। প্রতিজ্ঞা করেছি জনগণের কথা বলবো। এখন জনগণের যে সংকট, গণতন্ত্রের সংকট; এই অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা