রাজনীতি

ই-কর্মাস প্রতারণার শিকার গ্রাহক প্রতিকার পাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক: ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক প্রতারণার শিকার লাখ লাখ গ্রাহক প্রতিকার পাচ্ছে না। স্বল্প আয়ের মানুষেররা প্রতারিত হয়ে ফিরে পাচ্ছে না তাদের মূলধন। আবার বন্ধ হচ্ছে না ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার ফাঁদ। প্রতারিতদের অর্থ ফেরত পেতে সরকারের কোন উদ্যোগ আছে বলে দৃশ্যমান হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (১৭ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েক বছর ধরে ই-কর্মাস প্রতিষ্ঠানগুলো চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফার দিয়ে আকৃষ্ট করছে লাখ লাখ গ্রাহক। তারপর বিভিন্ন পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে আগাম টাকা নিয়ে লাপাত্তা হয়ে যাচ্ছে। অপেক্ষাকৃত নিম্ম আয়ের মানুষই ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হচ্ছে বেশি। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে, ইতোমধ্যেই কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠান হাজার-হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কিন্তু, সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় প্রতারণার এই ধারা বন্ধ হচ্ছে না। এতে প্রতারিতের সংখ্যাও বেড়ে যাচ্ছে। মূলধন হারিয়ে পথে বসেছে অনেক ব্যবসায়ী।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, ক্ষতিগ্রস্থ গ্রাহকদের তালিকা করে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে সরকারিভাবেই দায়িত্ব নিতে হবে। প্রতারকদের বিরুদ্ধে নিতে হবে আইনগত ব্যবস্থা। পাশাপাশি প্রয়োজনীয় আইন প্রনয়ণ করে প্রতারকদের ই-কমার্স প্রতিষ্ঠানে সরকারিভাবে প্রশাসক নিয়োগ করতে হবে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা