রাজনীতি

বিএনপির রাজনৈতিক ইতিহাস সফলতার

নিজস্ব প্রতিবেদক: যেসব ক্ষেত্রে বিএনপি সফল হয়েছে, সেসব ক্ষেত্রে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যদি আওয়ামী লীগের প্রকৃত ইতিহাস তুলে ধরেন, দলটির ইতিহাস ব্যর্থতার ইতিহাস। বিএনপির ইতিহাস তুলে ধরলে প্রত্যেক ক্ষেত্রে বিএনপি সফল।

সোমবার (১৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনে জিয়া পরিবার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আজকে সর্বক্ষেত্রে অবক্ষয়, শুধু ক্রীড়া ক্ষেত্রে নয়। ক্রিকেটকে আমরা উন্নত করছিলাম। গত ১২ বছরে দেখেন প্রত্যেকটি ফেডারেশনকে দলীয়করণ করে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে, সামাজিক সুবিচারকে যেভাবে বিতাড়িত করা হয়েছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, যে জাতি তার ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না। তাই আমাদের দায়িত্ব ইতিহাসকে সবার সামনে তুলে ধরা। বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ঢাকা দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা