ছবি সংগৃহীত
রাজনীতি

‘পদ্মা সেতু প্রকল্পে মেগা দুর্নীতি হয়েছে’

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি করার জন্যই এই সরকার বিভিন্ন মেগা প্রজেক্ট করেছে। সরকার পদ্মা সেতুকে সবচেয়ে বড় সফল প্রকল্প দাবি করে। তবে সেখানেও হয়েছে মেগা দুর্নীতি।

বুধবার (৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, যে পদ্মা সেতুর কাজ ১০ হাজার কোটি ডলার বরাদ্দ নিয়ে শুরু হয়েছিলো, এখন সেই প্রকল্প ৪০ হাজার কোটিতে গিয়ে ঠেকেছে। ঠিক এভাবে প্রতিটি প্রজেক্টে ৪/৫ গুণ করে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ মনে করে হিন্দু সম্প্রদায় তাদের ব্যক্তিগত সম্পত্তি। সেই ভাবেই তাদের সঙ্গে মেলামেশা করে। কিন্তু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বেশিরভাগ সাম্প্রায়িক সংঘাতের পেছনে আওয়ামী লীগের লোকজনের হাত রয়েছে।

তিনি আরও বলেন, বিভিন্ন মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার পথে অন্তরায় সৃষ্টি করা হয়েছে। অথচ বর্তমান সরকার তারেক রহমানের বিরুদ্ধে যত অভিযোগ এনেছিলো তার কোনোটাই প্রমাণ করতে পারেনি। এমনকি পৃথিবীর কোথাও কোনো দেশে তার ব্যাংক হিসাব খুঁজে পাওয়া যায়নি। সেই সঙ্গে দুর্নীতির কোনো চিহ্ন তারা খুঁজে পায়নি। যেদিন তারেক রহমান এই দেশে আসবেন, সেদিন ঢাকার মাটিতে গণমানুষের ঢল নামবে। এতো মানুষকে নিয়ন্ত্রণ করা কারও পক্ষে সম্ভব হবে না।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা