রাজনীতি
সাম্প্রদায়িক হামলা

তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপ ও হিন্দুদের বাড়িঘরে হামলার বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। দূর্গা উৎসবের আগে কখনোই হামলার ঘটনা ঘটেনি। এবার কেন ঘটছে তা খতিয়ে দেখতে হবে।

এই ষড়যন্ত্রের নেপথ্যে কারা জড়িত তাও বের করতে হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা আর না ঘটে। দেশের মানুষ জানতে চায় কে বা কারা হাজার বছরের সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্রে লিপ্ত। তাই সাম্প্রদায়িক ষড়যন্ত্রের ও হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।

রোববার (২৪ অক্টোবর) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা, রনচন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল হক জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের-এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টি যোগ দেন। এ উপলক্ষ্যে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, উপদেষ্টামন্ডলীর সদস্য সেলিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক রাজ্জাক খান, কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মোস্তফা চৌধুরী, পেয়ারুল হক হিমেল, হাজী লিটন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা