রাজনীতি

দ্রব্যমূল্যের দাম বাড়ার পেছনে জড়িত সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির পিছনে আ'লীগের দলীয় নেতাকর্মীরা জড়িত। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের দুঃশাসন ও ব্যর্থতা ঢাকতে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক হামলা চালানো হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

মানববন্ধনে তিনি বলেন, কুমিল্লার ওসির কর্মকাণ্ড ও দেশের বিভিন্ন জায়গার হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী জড়িত থাকাই প্রমাণ করে‑ এই সরকার জনগণের সরকার নয়।

বিএনপির এই স্থায়ী কমিটির নেতা বলন, আমরা এই আওয়ামী দুঃশাসনের সরকারের অধীনে নির্বাচনে যাব না এবং এই সরকারের অধীনে কোনও নির্বাচন হতে দেব না। এই সরকারকে ক্ষমতা থেকে না সরাতে পারলে জনগণের ক্ষমতা কায়েম হবে না। সম্মিলিত চেষ্টায় এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। তবেই দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্ত হবে, মুক্ত হবে দেশনেত্রী খালেদা জিয়া।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন‑ ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য সচিব আমিনুর হক, ঢাকা দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুসহ আরও অনেকে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা