রাজনীতি

নৌকার প্রার্থী পিতা-মাতা-মেয়ে

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় ৩য় ধাপের নির্বাচনে ২টি ইউনিয়নে একই পরিবারের পিতা, মাতা ও মেয়ে তিন সদস্য আওয়ামী লীগের নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।

২টি ইউনিয়ন থেকে প্রেরিত তালিকায় তাদের নাম ১ নম্বরে রয়েছে বলে জানা গেছে। প্রার্থীরা হলেন- উপজেলার সোনারং গ্রামের বাসিন্দা পিতা শেখ মোহাম্মদ হোসেন লিটন, মাতা এমিলি পারভিন ও মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা।

উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভিন ও বাবা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ মোহাম্মদ হোসেন লিটন প্রার্থী হয়েছেন। ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তরে প্রেরিত প্রার্থী তালিকায় ১১ জনের মধ্যে ১ নম্বরে রয়েছেন মা এমিলি পারভিন।

অপরদিকে উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন মেয়ে মোসা. ফারজানা হোসেন লিজা। তিনিও ধীপুর ইউনিয়ন ও টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগ কর্তৃক কেন্দ্রে প্রেরিত তালিকায় ১০ জনের মধ্যে রয়েছেন ১ নম্বর তালিকায়। লিজা ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যঘোষিত তালিকায় সহ-সভাপতি।

একই পরিবারের তিন সদস্য তাদের নাম আবার দুটি ইউনিয়নের ১ নম্বর তালিকায় থাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা এখন আলোচিত প্রার্থী। ৩ প্রার্থীর মধ্যে মা এমিলি পারভিন উপজেলার নারী নেত্রী। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। মাঠের রাজনীতির সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা