রাজনীতি

সম্প্রীতির ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য রয়েছে আমাদের। সম্প্রীতির এ ঐতিহ্য ধ্বংস হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আমাদের সম্প্রীতির ইমেজ ধ্বংস হয়ে এখন নেতিবাচক ইমেজ তৈরী হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শারদীয় দূর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি, এখন কেন ঘটছে তাও অবশ্যই খতিয়ে দেখতে হবে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ ঐতিহ্যে বিশ্বাস করে, দেশের মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা ও হামলা পছন্দ করে না।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সাম্প্রদায়িক ষড়যন্ত্র মোকাবেলা ও পূজামন্ডপের নিরাপত্তা রক্ষায় সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা কেন ব্যর্থ হলো তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। এছাড়া সারাদেশে সহিসংতা রোধে কোন সাফল্য নেই সরকারের।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, উত্তেজনাকর পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম মানি না বলে, উস্কানীমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তার বক্তব্যে কোটি কোটি ধর্মপ্রাণ মানুষের অন্তরে আঘাত করেছে। ওই প্রতিমন্ত্রী মন্ত্রী হিসেবে সংবিধাণ সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীতে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখেছে। তাই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলে ওই মন্ত্রী দলীয় শৃংখলা ভঙ্গ করেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। কেউ যদি রাষ্ট্রধর্ম বাতিল করতে চায়, জাতীয় পার্টি তা আনচ্যালেঞ্জ ছেড়ে দেবে না।

সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপা, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো: শফিকুল ইসলাম সেন্টু, এড মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।

এছাড়া, জাতীয় তরুণ পাটির সাধারণ সম্পাদক মোড়ল জিয়াউর রহমান , জাতীয় ছাত্র নেতা নাজমুল হাসান রেজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা