রাজনীতি

কুমিল্লাকাণ্ডে সুষ্ঠু বিচারের দাবি 

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্য জোট।

সোমবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানান বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কুমিল্লার দিঘির পাড়ে পবিত্র কোরআন অবমাননা কারা করেছে, এখনও প্রশাসন তা সুনির্দিষ্টভাবে কিছুই বলছে না। আমরা দাবি করেছিলাম গত শুক্রবারের (১৫ অক্টোবর) আগে আসল অপরাধীদেরকে গ্রেফতার করে সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করতে। কিন্তু আজ পর্যন্ত পুলিশ প্রকৃত দোষীদের গ্রেফতার করেছে কিনা, আমরা জানি না। আমরা ওই ঘটনার প্রকৃত দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি করছি।

তিনি বলেন, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও বর্ণবাদ মানবসমাজের সবচেয়ে বড় শত্রু। এই মানবতার শত্রুদেরকে প্রতিহত করতে হবে। এ জন্য দেশ, অঞ্চল ও বিশ্বের অসাম্প্রদায়িক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষ ও মানবতার দুশমনদের বিরুদ্ধে। বাংলাদেশে যারা হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ করেছে, তাদের পূজার মুর্তি ভেঙেছে, এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সকল সম্প্রদায়ের ধর্ম পালনের অধিকার নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলন শেষে কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন মিছবাহুর রহমান চৌধুরী। এগুলো হচ্ছে—

১. মহানবী (স.) এর জন্ম ও মৃত্যুর এই মাসে (রবিউল আউয়াল) তাঁর মহান জীবনের ওপরে আলোচনা উপলক্ষে ঢাকা মহানগরসহ দেশের প্রতিটি জেলা শহরে এক বা একাধিক সিরাত সম্মেলন করা হবে।

২. দেশ থেকে সাম্প্রদায়িকতা সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে দুই মাসব্যাপী সকল ধর্মের ধর্মীয় নেতা, দার্শনিক, বুদ্ধিজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে।

৩. ৩০-৩১ ডিসেম্বর ঢাকায় দেশের বিখ্যাত অসাম্প্রদায়িক ওলামা-মাশায়েখ ও অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের দুই দিনব্যাপী সম্মেলন করে একটি অসাম্প্রদায়িক মঞ্চ প্রতিষ্ঠা করা হবে।

৪. সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা মিথ্যাচার করে, সেই বিভ্রান্তি সৃষ্টিকারীদের নাম ও কর্মস্থলের তালিকা প্রকাশ করে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করা হবে।

৫. যেসব দেশ থেকে এই মিথ্যাচারীরা সামাজিক যোগাযোগের মাধ্যমে মিথ্যাচার করে সাম্প্রদায়িকতা উগ্রবাদ ও জঙ্গিবাদসহ নানামুখী বিদ্বেষ ও ঘৃণা ছড়াচ্ছে, ঢাকায় অবস্থিত সেইসব দেশের রাষ্ট্রদূতদের কাছে স্মারকলিপি প্রদান করে ওদের অপতৎপরতা বন্ধের দাবি জানানো হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা