রাজনীতি

সিরিজ সন্ত্রাস শুরু করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, সাম্প্রতিক সিরিজ সন্ত্রাস বিএনপি-জামায়াত বৈঠক করে সিরিজ সন্ত্রাস শুরু করেছে। এই সন্ত্রাসকে যেকোনো মূল্যে প্রতিরোধ করতে হবে।

সোমবার (১৮ অক্টোরব) জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্ব দরবারে সমাদৃত হচ্ছে তখন বিএনপি-জামায়াত সামপ্রদায়িক শক্তিকে ব্যবহার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তারা শেখ হাসিনার সরকারের অগ্রগতিতে বাধা সৃষ্টির জন্য, শান্তির বাংলাদেশ মিথ্যা প্রমাণের জন্য চেষ্টা করছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিকভাবে ঘোষিত সন্ত্রাসী সংগঠন বিএনপি। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইনে গুজব সৃষ্টির অপচেষ্টায় ব্যস্ত। তারা জামায়াতের সাথে মিলে সকল সাম্প্রদায়িক শক্তিকে উসকানি দেয়। তারাই চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালীর পর গতকাল রংপুরের পীরগঞ্জে হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে।

নাছিম বলেন, তারা বিষবৃক্ষে পরিণত হয়েছে। এই বিষবৃক্ষের ডালপালা কাটলে হবে না, মূলোৎপাটন করতে হবে। বাংলার প্রতিটি গ্রামকে সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে রক্ষা করতে হবে। এদের রুখে দিতে না পারলে এরা দেশে রক্তের গঙ্গা বইয়ে দেবে, আফগানিস্তানের চেয়েও খারাপ দেশে পরিণত করবে। এই সাম্প্রদায়িক অপশক্তির কাছ থেকে সবাইকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, প্রয়োজনে প্রতিরোধ করতে হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা