রাজনীতি

সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে রঙিন চমশার ফাঁক দিয়ে বাংলাদেশকে দেখছে। কুমিল্লার পূজামণ্ডপে প্রতিমার ওপর পরিকল্পিতভাবে পবিত্র কোরআন শরীফ রেখে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি বাংলাদেশের সাম্প্রদায়িকতার নির্ভরযোগ্য ঠিকানা। তাদের শক্ত হাতে দমন করা হবে।

শনিবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

ওবায়দুল কাদের বলেন, চিরদিনই বিএনপি নিজে দোষ করে অন্যের ওপর দোষ চাপিয়ে দেয়। সর্বশেষ কুমিল্লার ঘটনাটি তারই প্রমাণ। বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু বিএনপির তা সহ্য হয় না।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের প্রথম পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রায় শেষ। এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। প্রথম পদ্মা সেতুর উদ্বোধনের পরই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে হতে পারে দ্বিতীয় পদ্মা সেতু। যদি কোনো কারণে পদ্মা সেতু নির্মাণ করতে টেকনিক্যাল কোনো সমস্যা হয় তাহলে তৈরি করা হবে টানেল।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা