রাজনীতি

ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম

নিজস্ব প্রতিবেদক: দেশে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিভেদ সৃষ্টির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী।

শুক্রবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিশেষ বার্তায় সবাইকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে ধৈর্যের সঙ্গে এই সংকট সমাধানের আহ্বান জানান তিনি।

বিএসপি চেয়ারম্যান বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ। এ ঘটনার সুষ্ঠু বিচার করার পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানীর দৃষ্টিতে, বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলাম কখনও অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। প্রিয় নবীজী (সা.) মদীনা সনদ-এর মাধ্যমে সব ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন এবং তাদের নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ। যুগে যুগে সুফি সাধক, আউলিয়া-এ-কেরাম এই শিক্ষাই দিয়ে যাচ্ছেন। তাদের অবিরাম প্রয়াসেই উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের গৌরবময় ঐতিহ্য। অন্য ধর্মের প্রতি সম্মান জানালে নিজের ধর্মের সৌন্দর্য প্রকাশ পায়।

সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান। তার মন্তব্য, এ ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সচেষ্ট কোনও কুচক্রী মহলের সুপরিকল্পিত ফাঁদ কিনা তা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা