রাজনীতি

খালেদা জিয়ার জামিন প্রাপ্য

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, খালেদা জিয়ার জামিন প্রাপ্য। আর এই প্রাপ্য কেন দেওয়া হচ্ছে না, সে নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আফসার আহমদ সিদ্দিকীর ২০তম মৃত্যুবার্ষিকীর আলোচনাসভায় তিনি এমন প্রশ্ন তোলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, কেন দিচ্ছেন না বেগম জিয়ার প্রাপ্য জামিন? বেগম জিয়া তো দয়া চাইছেন না আপনাদের কাছে। আপনারা তাঁর যে প্রাপ্য, তাঁর জামিন, সেটা দেন। আপনারা এই ধরনের মামলায় সবাইকে জামিন দিয়েছেন। তাহলে তাঁকে দিচ্ছেন না কেন? তাঁর পাঁচ বছরের সাজা বাড়িয়ে দশ বছর করেছেন।

শর্তসাপেক্ষে বাড়িতে থাকার অনুমতি পাওয়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও করোনায় আক্রান্ত হলে চলতি বছরের এপ্রিলে তাঁকে এই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে প্রায় দুই মাস চিকিৎসা নিয়ে জুনে বাড়ি ফেরেন খালেদা জিয়া।

এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব জানান, কয়েক দিন ধরে অল্প অল্প জ্বর আসছিল বিএনপির চেয়ারপারসনের। সবশেষ হাসপাতাল থেকে আসার পর তাঁর আর কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি। এই অবস্থায় তাঁর ব্যক্তিগত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসকেরা বারবার বলে আসছেন, তাঁর যে অসুস্থতা, তার যে রোগ, সেগুলোর পূর্ণাঙ্গ চিকিৎসা এখানে সম্ভব নয়। সব ধরনের রোগের একসঙ্গে চিকিৎসা হতে পারে এমন মানসম্পন্ন যে হাসপাতাল, সেখানে তাঁকে নেওয়া দরকার। চিকিৎসকেরা পরিষ্কার করে বলেছেন, বাংলাদেশে এ রকম কোনো ব্যবস্থা নেই। এর জন্য তাঁকে বাইরে নিতে হবে।

খালেদা জিয়া কেন হাসপাতালে' এবং কেন তিনি অসুস্থ—এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল অভিযোগ করেন, যে তিন বছর তিনি জেলে ছিলেন, তাঁর কোনো চিকিৎসা হয়নি। ইচ্ছা করেই তাঁর চিকিৎসা করা হয়নি।

তাঁর বিরুদ্ধে যে মামলা, সেই মামলার রায়ে তিনি তহবিল তছরুপ করেছেন—এ রকম কিছু বলা হয়নি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী হিসেবে তিনি কেন বিষয়টা লক্ষ্য করেননি। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। অথচ সমানে বলা হচ্ছে তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন।

ফখরুল বলেন, খালেদা জিয়াকে জেলে রাখা হয়েছে শুধু একটি কারণে। সরকার জানে তিনি বের হলে তাদের ক্ষমতা থাকবে না।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা