রাজনীতি

মানবতায় শেখ হাসিনা বিশ্বে অনন্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, মানবতা ও অসাম্প্রদায়িকতায় বিশ্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজধানীর হাতিরঝিলে উলন দাসপাড়ার আয়োজনে অসহায়দের মাঝে বস্র ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুজিত রায় নন্দী আরো বলেন, ‘সকল ধর্মই সৃষ্টির কল্যাণের কথা বলে। সত্যকে গ্রহণ করে অসত্যকে বর্জন করার কথা বলে। পরার্থে নিজেকে বিলীন করার কথা বলে। কোন ধর্মই উগ্রতাকে প্রশ্রয় দেয় না। কিছু উগ্র ব্যক্তি আছে যারা নিজেদের মতো করে আলাদা ধর্ম রচনা করে। সে ধর্ম দিয়ে সমাজে সম্প্রীতি নষ্ট করে, মানবতার জয়গানে বিঘ্ন সৃষ্টি করে। তারা মানবতার শত্রু, অসাম্প্রদায়িকতার শত্রু। এরা অস্তিত্বের উৎসমূলে আঘাত করে, ধর্মীয় বিশ্বাসে আঘাত করে। এদের বিষয়ে সচেতন থাকতে হবে’।

তিনি বলেন, দেশের মানুষের আজ সামাজিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দরিদ্র, সাম্প্রদায়িকতা, জঙ্গীবাদ, দুর্নীতি, মাদকের স্থান নেই। শারদীয় দূর্গোৎসব মানুষের কল্যাণ ও উন্নয়নের নতুন বার্তা নিয়ে আসে। দূর্গোৎসব মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বয়ে আনে বলেও তিনি মন্তব্য করেন।

সুজিত রায় নন্দী শারদীয় উৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, পূজায় সব ধর্মের মানুষের উপস্থিতি দেখে আমি সত্যিই অভিভূত ও আনন্দিত হয়েছি।

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিশেষ গুরুত্ব বহন করে সব সময়। সবাই আনন্দ উল্লাস করে। শারদীয় দূর্গোৎসব মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতি বয়ে আনার পাশাপাশি ভ্রাতৃত্ব বাড়িয়ে দেয়।

হাতিরঝিল শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের সভাপতি নিতীশ দাসের সভাপতিত্বে মন্দিরের প্রধান উপদেষ্টা সুধীর চন্দ্র দাস এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিপিডিসি এর ব্যবাস্থাপনা পরিচালক- প্রকৌশলী বিকাশ দেওয়ান, লায়নের অন্যতম কর্ণধার বীর মুক্তিযোদ্ধা এবিএম আনায়রুল বাসেক,বি-আর পাওয়ারজেন লিঃ এর ব্যাস্থাপনা পরিচালক মো. ফখরুজ্জামান, ডিএনসিসি ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম বাসেক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা, সুজিত রায় নন্দীর সহধর্মিণী মনি দীপা রায় চৌধুরী প্রমুখ।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা