রাজনীতি

ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এবার আপনেরা অন্য ধরনের বিএনপি দেখতে পাবেন। ঘরকুনো বিএনপি আর দেখা যাবে না। এবারের নির্বাচনে যথাসময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ডাক দেওয়া হবে, রাজপথ প্রকম্পিত হবে। এই সরকারকে নামানোর জন্য প্রত্যেককে রাজপথে নামতে হবে।

সোমবার (৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে রাজনৈতিক সংকট উত্তরণে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিমের জন্মদিন উপলক্ষে এর আয়োজন করা হয়।

মেজর (অব.) হাফিজের বলেন, আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার না থাকলে বিএনপি তাতে অংশগ্রহণ করবে না। শুধু তা-ই নয়, অন্য কাউকেও নির্বাচনে যোগদানের সুযোগ দেওয়া হবে না। অতীতে, বিশেষ করে বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, তা আর করবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব শুধু বিএনপির না। প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সব পেশাজীবীকে একত্রিত করতে হবে। বিএনপি অন্যান্য দলের সঙ্গেও যোগাযোগ করবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একদফা আন্দোলনে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যানের মন্তব্য, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেসব রাজনৈতিক দল বাংলাদেশ শাসন করেছে, তাদের অধিকাংশই মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইবরাহিম জানিয়েছেন, তাঁর দল ২০ দলীয় জোটে থাকবে। তার আশা, জোট আরও শক্তিশালী হবে। তবে বিএনপিকে জোট ধরে রাখার জন্য যত্ন ও উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ কল্যাণ পার্টির নেতা ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক, ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান আবু তাহের,মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা