রাজনীতি

বিদ্রোহী প্রার্থী হলে পদ থাকবে না

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন কিংবা সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করেছেন, এমন কাউকেই এবার মনোনয়ন দেবে না আওয়ামী লীগ।

উপনির্বাচনগুলোতে মৃত নেতাদের পরিবারের অনেকেই মনোনয়নপ্রত্যাশী। তবে, দল বলছে এসব সদস্যের যদি কারো দলীয় সংশ্লিষ্টতা না থাকে তারাও মনোনয়ন পাবেন না। দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের নেতাদের মূল্যায়ন করতেই এসব সিদ্ধান্ত।

সিরাজগঞ্জ ৬ আসনের উপনির্বাচন, ১০টি পৌরসভা, এবং দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির সাংগঠনিক সম্পাদকরা জানান, এসব নির্বাচনে স্থানীয় রেজুলেশন ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই এবার মনোনয়ন ফরম নিতে পারবেন।

সোমবার (৪ অক্টোবর) আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, মনোনয়ন ফরম সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। সবাই নিতে পারবে। তারপরও আমাদের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশন করে ফরম নিতে পারবে।

তবে যারা অতীতে দলের বিদ্রোহী প্রার্থী ছিলেন কিংবা বিদ্রোহীদের মদদ দিয়েছেন এমন প্রার্থীরা এবার মনোনয়ন পাবেনা। বিদ্রোহী হলে হারাবেন দলীয় পদ-পদবীও। এবিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, নৌকার বিরোধিতা করে আবার যারা নৌকায় চড়তে চাইবে তাদেরকে সেই সুযোগ দেয়া হবেনা। যারা মাফ চেয়েছে তাদেরকে মাফ করে দেয়া হয়েছে কিন্তু দলের কোন পদে তাদেরকে আর রাখা হয়নি। এই শাস্তি এখনও চালু রাখা হয়েছে।

তৃণমুলে সততা ও যোগ্যতার পাশাপাশি যারা জনপ্রিয়তা অর্জন করেছেন এমন প্রার্থীদেরই মনোনয়নের জন্য বিবেচনা করবে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এমন তথ্যই জানান তারা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা