রাজনীতি

সুষ্ঠু নির্বাচন চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন চান। তাই কোনও বিশৃঙ্খলা না করে সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দেশের গণতন্ত্র কিছুটা হলেও বিকাশ হয়েছে। এটা একটা ধীরগতির প্রক্রিয়া, রাতারাতি বিকাশ হওয়ার সুযোগ নেই।

রোববার (৩ অক্টোবর) দুপুরে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটসমূহে বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এস এম জাহিদ হোসেন ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান। কিন্তু, আপনাদের নেত্রী এক সময় বলেছিলেন, পাগল আর শিশু ছাড়া নিরপেক্ষ কেউ নেই। ​আদালতের আদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ২০১১ সালেই বিদায় নিয়েছে। এটা মীমাংসিত বিষয়। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালী ফসল পদ্মা সেতু। সেতু নির্মাণের আগে ছিল পদ্মার ভাঙনের তাণ্ডব। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন, ‘আমি নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করবো বাঙালি চুরি করে না, বাঙালি বীরের জাতি’।

প্রসঙ্গত, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, পদ্মা নদীর দুই প্রান্তে আধুনিক নাগরিক সুবিধা সম্মলিত সাতটি পুনর্বাসন সাইট নির্মাণ করা হয়েছে। সাতটি পুনর্বাসন সাইটে মােট তিন হাজার ১১ আবাসিক প্লটের মধ্যে এ পর্যন্ত দুই হাজার ৯৬৩ বরাদ্দ করা হয়েছে। যার মধ্যে ভূমিহীনদের ৮১৪টি প্লট বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয়েছে। মােট ১০০ বাণিজ্যিক প্লটের মধ্যে এ পর্যন্ত ৮১টি বরাদ্দ হয়েছে। ১২০টি বাণিজ্যিক স্পেসের মধ্যে এ পর্যন্ত ৭২টি প্লট বরাদ্দ হয়েছে।

আরও জানা গেছে, প্লট প্রাপ্তদের নিজ নিজ প্লটের ৯৯ বছর মেয়াদি লিজ দলিল রেজিস্ট্রেশন ও দলিল হস্তান্তর কার্যক্রম গত বছরের সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত পুনর্বাসন সাইটগুলােতে প্লট বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিদের অনুকূলে এ পর্যন্ত ৮২৩টি প্লটের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। গত আগস্ট পর্যন্ত ২০ হাজার ৭৫৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে মােট ৭৩৩ দশমিক ৬০ কোটি টাকা অতিরিক্ত সহায়তা বিতরণ করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা