রাজনীতি

সরকারের অধীনে কোন নির্বাচন নয়

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের অধীনে যে কোনও ধরনের নির্বাচন কমিশন গঠন হোক- বিএনপি তাতে অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই সরকারের অধীনে যে কোনও নির্বাচন কমিশন হোক, নির্বাচনে যাবো না।

শনিবার (২ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ২০০১ সালের ১ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নিরপেক্ষ নির্বাচন শীর্ষক আলোচনাসভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

বক্তব্যে বিএনপির মহাসচিবকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে আব্বাস বলেন, অ্যাটেম্পট (উদ্যোগ) নেন; কারও পারমিশন নেবো না, মিটিং করবো সোহরাওয়ার্দী উদ্যানে। প্রেসক্লাবে জায়গা দেবেন না, ফুটপাতে জায়গা দেবেন না। বলা হয়, পাঁচশর বেশি যেন লোক না আসে। বিএনপির লাখ লাখ নেতাকর্মী; আমরা পারমিশন ছাড়াই সমাবেশ করবো।

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, দেশের মানুষের মুখে এখন- এই আওয়ামী লীগ গেলো, বিএনপি ক্ষমতায় এলো এই অবস্থা। মারি-মরি, যেভাবেই হোক, শত্রুকে নিপাত না করলে স্বাধীনতা থাকবে না। এই দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে না।

সভায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ অনেকে অংশগ্রহণ করেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা