ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির মরা গাঙে জোয়ার আসেনি

নিজস্ব প্রতিবেদক: তের বছরেও বিএনপির মরা গাঙে জোয়ার আসেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন এখনও দু-বছরের বেশি সময় বাকি, আজকে আন্দোলনের ডাক দিচ্ছেন। আপনাদের আন্দোলনে এদেশের মানুষ সাড়া দেবে কি? মানুষ আপনাদের সাথে আছে? তের বছর তো আন্দোলন ডাক দিলেন, দেখতে দেখতে তের বছরে মরা গাঙে জোয়ার আসেনি। আপনাদের আন্দোলনের মরা গাঙে এ পর্যন্ত জোয়ার আসেনি, ভবিষ্যতে আসবে কি না আমরা জানি না। এদেশের মানুষ জানে না। কারণ মানুষ আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলেছে।

তিনি বলেন, নির্বাচনে আপনারা আসুন এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি-ধামকি দিচ্ছেন প্রয়োজনে নির্বাচন করবেন না, নির্বাচন বয়কট করবেন কেন? হেরে যাওয়ার ভয়ে আগেই কি হেরে যাচ্ছেন?

কাদের বলেন, যারা অসংবিধানিক বলছেন, তারা সত্যের বিকৃতি করছেন, সংবিধানবিরোধী কথা বলছেন। আপনাদের দাবি থাকতে পারে। কিন্তু সবচেয়ে বড় দাবি যেটা নিরপেক্ষ সরকার আপনারা চান। সে নিরপেক্ষ সরকারের প্রস্তাবটা পাঠান পাগল আর শিশু দিয়ে রাষ্ট্রপতি সেটা করবেন কিনা সেটা উনার বিষয়। এটা তো আপনাদের নেত্রীরই কথা।

তিনি আরও বলেন, বিএনপি আসবে না, তাই নদীর স্রোত বন্ধ থাকবে না। সময়ের গতিও বন্ধ থাকবে না। সময় আর স্রোত যেমন বন্ধ থাকে না, তেমনি নির্বাচনও বন্ধ থাকবে না। বিএনপি আসুক আর না আসুক তার উপর নির্বাচন বন্ধ থাকবে না।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা